প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ PM ||
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ PM
কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও প্রসিকিউটর কালীগঞ্জ থানার এসআই মোঃ হায়াতুর রহমান সাথে ছিলেন।
থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দূর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের পুত্র পারভেজ আহমেদ (২৭) ও নজরুল ইসলামের পুত্র তাইজুল ইসলাম (২৮) এলাকায় বসে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিল। এসময় গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমানা আদালত অভিযান করে তাদেরকে হাতেনাতে আটক করে দুইটি মামলায় (নং ১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেকেকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১